ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

সৌদিতে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৩,  3:32 AM

news image

ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জনই বাংলাদেশি। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৯ জন।

আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর ওপর উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। খবর পেয়ে রেড ক্রিসেন্টসহ জরুরি সাহায্য সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম