ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  5:50 PM

news image

সৌদি আরবে শনিবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা সংখ্যায় পুরো গত এক বছরের তুলনায় বেশি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাত দিয়ে বিবিসি বলছে, এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছেন। এছাড়া ইসলামিক স্টেট গোষ্ঠী, আল-কায়েদা, হুথি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যও ছিলেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামিতা- এ রকম নানা ‘জঘন্য অপরাধের’ অভিযোগ ছিল বলে এসপিএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সৌদি আরবে প্রায়শই অনেকে ন্যায়সংগত বিচার প্রক্রিয়ার অধিকার পান না। এসপিএ বলছে, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের টার্গেট করা, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং চোরাচালানের মাধ্যমে সৌদি আরবে অস্ত্র প্রবেশ- এ রকম নানা ধরনের অভিযোগ ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, বিশ্বে যে সব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে সৌদি আরব তাদের মধ্যে অন্যতম। শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মিশর এবং ইরাক। সৌদি আরবে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার রীতি প্রচলিত রয়েছে। গত বছর সৌদি আরব ৬৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২০ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম