ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক মেট্রোরেল চলাচল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  10:33 PM

news image

সোয়া এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র। সূত্র জানায়, বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে মেট্রোরেল ছেড়ে যাচ্ছে। ‘আজ প্রথম দেখলাম মেট্রোরেলও সিগনালে আটকে থাকে’ স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় দুপুর ২টা ৩৮ মিনিট থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছিল না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রাখেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলেনি। এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম