ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৫,  4:58 PM

news image

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সমাবেশ ঘিরে সকাল থেকেই দলে দলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন দলটির নেতাকর্মীরা। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি শুরু হয়েছে। এতে শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখবেন। তবে সমাবেশে যোগ দিতে ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছেন। হেফাজত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, এ মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের চার দফা দাবি হলো: নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা। সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে। ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম