ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সোয়ারীঘাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে নিভে গেল ৫ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২১,  3:41 PM

news image

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় বৃহস্পতিবার গভীর রাতের এক অগ্নিকাণ্ডে পাঁচ জন মারা গেছেন।  শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে। রাশেদ বিন খালিদ বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হত বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলতে পারব না।  অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ‌ধারণা করা হচ্ছে, নিহত পাঁচ জন প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা কারখানাটির শ্রমিক ছিলেন জানা গেছে। চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাইউম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম