ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে, নেই বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৪,  4:53 PM

news image

দেশের পূর্বাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে চলছে। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল একদিনে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। শনিবার (৩১ আগস্ট) তাপমাত্রা এ অবস্থায় থাকতে পারে এবং দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে খুব বেশি নয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি বাড়তে পারে এবং কয়েক দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে এই বৃষ্টিপাতে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। অধিদপ্তর থেকে শনিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এরপর আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এই মুহূর্তে মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। এ কারণে বৃষ্টি কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে মৌসুমি বায়ু আবারও শক্তি অর্জন করতে পারে। এতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যা কয়েক দিন স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল শুক্রবার দেশের বেশির ভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। অর্থাৎ তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা অনুভূত হয়েছে। সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে; ২৭ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। দেশের বাকি এলাকায় বৃষ্টি হয়নি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ। এ ধরনের আর্দ্রতায় গরমের অনুভূতি বেশি হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার একই ধরনের গরমের কষ্ট অনুভূত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার দেশের সব নদনদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ১৬টিতে পানি বেড়েছে। বাকিগুলোতে কমছে। সবকটি নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম