ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

#

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  9:50 PM

news image

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় চট্টগ্রামমুখী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অটোচালক নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার টিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক সুভাশ চন্দ্র দাস (৩৯) মারা যান।

নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) টিপরদী এলাকার ভাড়াটিয়া। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাস ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) এ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম