ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সোনারগাঁওয়ে নির্বাচিত দেড় শত জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২২,  3:08 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত দেড় শত জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে সোনারগাঁও রয়েল রিসোর্টে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা জন্য এক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সোনারগাঁও থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, আওয়ামীলীগের উপ-কমিটির কেন্দ্রিয় নেতা এ এইচ এম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম প্রমূখ।  পরে আমন্ত্রিত নির্বাচিত দেড় শত জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার এবং মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম