ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে মটর চালক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২২,  9:47 PM

news image

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ সোনারগাঁও শাখা। র‌্যালীটি মোগরাপাড়া চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি অনোয়ার হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সোনারগাঁও শাখার প্রধান উপদেষ্টা ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন গাজী ও সোনারগাঁও শাখার সিনিয়র সহ-সভাপতি মো: নবী হোসেন, সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনসহ সংগঠনের রাজ্জাক,শাহাবউদ্দিন, রিয়াজুল ইসলাম,মোক্তার,তাজুল,আবুল,দুলাল,গোলাপ,হানিফ,রিপনসহ আওয়ামী মটর চালকলীগের শতাধিক সদস্যবৃন্দ। পরে আওয়ামী লীগের পার্টি অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনটির নেতা কর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম