ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সোনাগাজীতে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৩,  10:09 PM

news image

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ওই নারী তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন। সোমবার (৫ জুন) ১১টার দিকে ইউনিয়নের আহমদপুর কাজি কোনা এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ওই এলাকার রিকশাচালক সোহেলের স্ত্রী হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে মো. ইমরান হোসেন ইয়ামিন (৬)। আর অপর সন্তান ইরফান হোসেন আরাফাতকে (১৩ মাস) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি কামাল উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে রিকশাচালক সোহেলের পরিবারে কলহ চলছিল।এ নিয়ে প্রায়ই সোহেলের সঙ্গে স্ত্রী হাজেরার ঝগড়া হতো। কলহের জের ধরে হাজেরা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওসি খালেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা ও আরাফাতকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম