ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  4:26 PM

news image

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আলহাজ আবু হোসেনের ছেলে মুচা মিয়া। জানা গেছে, সম্পর্কে তারা মামা-ভাগনে। বিমানবন্দর পুলিশ সূত্র জানায়, ৮টা ১০ মিনিটের একটি ফ্লাইটে আটক ওই দু’জনের ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেটে ১৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক রাজ্জাক ও তার সহযোগী মুচার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম