ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সেহরিতে যেসব খাবার খেলে দিনভর পুষ্টি জোগাবে

#

লাইফস্টাইল ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:50 PM

news image

রমজানে সেহরির খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেহরিতে আপনি কি খাচ্ছেন এর ওপরই অনেকটা নির্ভর করে দিনভর শক্তি, সতেজতা ও কর্মক্ষমতা। তাই সেহরিতে এমন খাবার রাখা উচিত যা ধীরে হজম হয়, দীর্ঘক্ষণ তৃপ্তি দেয় এবং শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করে।  সেহরিতে জটিল কার্বোহাইড্রেট যেমন ওটস, ডালিয়া বা লাল আটার রুটি শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে দুপুরের আগেই ক্লান্তি বা অতিরিক্ত ক্ষুধা অনুভূত হয় না। প্রোটিনসমৃদ্ধ খাবার সেহরিতে বিশেষভাবে উপকারী। ডিম, দই, দুধ, ডাল বা ছোলা ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং পেশী সুরক্ষায় ভূমিকা রাখে। এর সঙ্গে পরিমিত স্বাস্থ্যকর ফ্যাট-যেমন বাদাম বা বীজ। একইসঙ্গে সেহরিতে ফল রাখতে পারেন। কেননা কলা, আপেল বা খেজুর শরীরকে হালকা রাখে, প্রাকৃতিক শর্করা জোগায় এবং হজমে সহায়ক ফাইবার সরবরাহ করে। পানিশূন্যতা এড়াতে সেহরিতে পর্যাপ্ত তরল গ্রহণ জরুরি। শুধু পানি নয়, দুধ, লাচ্ছি বা ফলের স্মুদিও শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলাই ভালো, কারণ ক্যাফেইন শরীর থেকে পানি ক্ষয় বাড়াতে পারে। অন্যদিকে অতিরিক্ত ভাজাপোড়া, খুব ঝাল বা লবণাক্ত খাবার তৃষ্ণা ও অস্বস্তি বাড়াতে পারে, যা রোজার সময় অপ্রয়োজনীয় কষ্টের কারণ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম