ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি মেসির আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২২,  4:24 PM

news image

এজন্যই ফুটবল বিশ্বকাপকে বলা হয় 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। চলতি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম দুই কোয়ার্টার ফাইনালে টান টান উত্তেজনা দেখল গোটা বিশ্ব। যেখানে প্রথমটিতে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। অপর ম্যাচেও টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। ফলে লড়াইটি হতে যাচ্ছে লুকা মদ্রিচের বিপক্ষে লিওনেল মেসি।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর বাকি সব ম্যাচ জিতে দারুণভাব টুর্নামেন্টে ফিরে আসে আর্জেন্টিনা। অন্যদিকে ক্রোয়েশিয়াও প্রথম ম্যাচে ড্র করার পর দারুণভাবে টুর্নামেন্টে টিকে রয়েছে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ে একটা পুরনো হিসাবও সামনে এসে দাঁড়িয়েছে। যেখানে গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টনাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রোয়েশিয়া। যার কারণে গ্রুপ রানার্সআপ হয়ে আর্জেন্টিনার খেলা পড়ে ফ্রান্সের সঙ্গে। যেখানে তারা ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম