ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সেন্টমার্টিনগামী 'দ্যা আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২৫,  5:01 PM

news image

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটন জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর জন্য জাহাজটি ভিড়ানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যাত্রী বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যাত্রী ওঠানোর আগেই আগুন লাগায় কোনো যাত্রী হতাহত হননি। ওই জাহাজে থাকা প্রায় ১৮০ জন যাত্রীকে নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম