ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবল কার্গো জাহাজ, নিখোঁজ ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৪,  9:38 PM

news image

খুলনায় রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে কর্মরত ১৩ জনের মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। রোববার (৭ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিখোঁরা হলেন কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত। জাহাজ থেকে সাঁতরে কূলে আসা একজন শ্রমিক বলেন, আমরা ইঞ্জিন রুমে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেয়ে ওপরে উঠতে গিয়ে দেখি জাহাজ ডুবে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম