ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  4:28 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর সড়কে সড়কে গ্রামে বসুরহাট টু দাগন ভূঁইয়া সড়কের ওপর এ ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন একটি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রীর বাড়ির সামনে সড়কে বসুরহাট টু দাগনভূঞা সড়কে একটি ফটকাবাজি অথবা ককটেল ছোড়া হয়। তবে কারা ওই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম