ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সেই আফিয়ার পিতৃত্বের স্বীকৃতি পেতে ডিএনএ পরীক্ষার আবেদন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৫,  5:16 PM

news image

যশোরের আলোচিত শিশু আফিয়ার পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার এ আবেদন করেন। এর আগে, সোমবার রাতে আফিয়ার মা মনিরা বেগম কোতোয়ালি থানায় একটি জিডি করেন। তবে ডিএনএ পরীক্ষার আবেদন শুনানির তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছে পুলিশ। এসআই দেবাশীষ হালদার জানান, আদালতের অনুমতি মিললে আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করা হবে। যদি বাবা দেশে না থাকেন, তবে দাদা বা চাচার ডিএনএ মিলিয়েও পিতৃত্ব নির্ণয় করা সম্ভব। পাঁচ বছর আগে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরার বিয়ে হয় ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের মোজাফফর মোল্লার সঙ্গে। দুই বছর পর জন্ম নেয় আফিয়া। জন্মের পর গায়ের রঙ ভিন্ন হওয়ায় মোজাফফর পিতৃত্ব অস্বীকার করেন এবং পরে মনিরাকে তালাক দিয়ে বিদেশে চলে যান। এরপর স্বামী বা শ্বশুরবাড়ির কেউই কোনো সহায়তা না করায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা মনিরার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তারেক রহমানের নির্দেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার জন্য একটি ঘর নির্মাণ ও তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। সংবাদটি পুলিশ সুপারের নজরে এলে তিনিও প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন। সেই ধারাবাহিকতায় ডিএনএ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) মনিরা তার মেয়েকে নিয়ে যশোর লিগ্যাল এইড অফিসে যাওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম