ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুড়ঙ্গ খুঁড়ে স্বর্ণের দোকানে চুরি

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৩,  4:24 PM

news image

মাগুরা শহরের পুরাতন বাজারে বৈদ্যনাথ জুয়েলার্স নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পৌনে নয়টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনা জানতে পেরে বৈদ্যনাথ জুয়েলার্সের ওই দোকানে গেছে পুলিশ। সদস্যরা ঘটনার তদন্ত করছেন। এ চুরির ঘটনায় কত পরিমাণ ক্ষতি হয়েছে, এখনও নির্ধারিত হয়নি। বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস গণমাধ্যমকে জানান, তিনি গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দোকান বন্ধ ছিল। তার দোকানের পাশের দোকানটি কাছ থেকে চোরের দল সুড়ঙ্গ খোঁড়ে। মাটির নিচ থেকে ৫ থেকে ৬ ফুট সুড়ঙ্গ খুঁড়ে তারা। চোরেরা পরে কংক্রিটের মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে। রাত পৌনে নয়টার দিকে প্রতিবেশী এক ব্যবসায়ী দোকানের কাছে গর্ত দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি দোকান খুলে সব এলোমেলো দেখতে পাই। পরে দ্রুত পুলিশকে জানাই। কী পরিমাণ বা কত অর্থের সোনা-রূপা চুরি হয়েছে তার হিসাব চলছে, বলেন বিমল বিশ্বাস। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম। তিনি বলেন, শহরে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে চুরির ঘটনা অভিনব। এ ঘটনার তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম