ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২৬,  4:59 PM

news image

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার নিয়মটি বাতিল করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট তার সেই আদেশে বাধা দিয়েছেন। আদালতের এই রায়ের পর ট্রাম্প এখন নতুন আইন করার ঘোষণা দিয়েছেন।


ক্ষমতায় ফেরার প্রথম দিনেই ট্রাম্প একটি বিশেষ আদেশে সই করেছিলেন। সেখানে বলা হয়েছিল, বৈধ কাগজ ছাড়া বা অস্থায়ী ভিসায় থাকা বিদেশিদের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও স্বয়ংক্রিয়ভাবে আর নাগরিকত্ব পাবে না। এর ফলে বছরে আড়াই লাখ শিশু নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতো।


কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস জানিয়েছেন, ট্রাম্পের এই আদেশটি আমেরিকার সংবিধানের ১৪তম সংশোধনীর বিরোধী। সংবিধানে স্পষ্ট বলা আছে, বাবা-মায়ের বৈধ কাগজ থাকুক বা না থাকুক, আমেরিকার মাটিতে জন্ম নেওয়া প্রায় সবাই জন্মসূত্রে নাগরিকত্ব পাবে।


সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে বেশ হতাশ হয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ১ট্রুথ সোশ্যাল’-এ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই রায় দেশের জন্য খুব খারাপ।’ তিনি আরও জানান, আদালতের মাধ্যমে না হলেও কংগ্রেসের (আইনসভা) সাহায্যে নতুন আইন করে এটি বাস্তবায়ন করা হবে। নিজের দলের নিয়োগ দেওয়া বিচারকদের এমন রায়ে তার অভিবাসন নীতি ধাক্কা খেয়েছে বলে মনে করেন তিনি।


ট্রাম্পের দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই নিয়মের কারণেই দেশে অবৈধ অভিবাসী বাড়ছে। তাই আদালতের বাধা পাওয়ার পর এখন তিনি নতুন আইন পাসের দিকেই জোর দিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম