ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৫,  8:32 PM

news image

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন বেশ বিপজ্জনক ছিল। মার্কেটের ভেতরে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। দুই-তিন বছর আগে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিসও। শনিবার (২ আগস্ট) আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান। আগুনের সূত্রপাত নিয়ে তিনি বলেন, ভবনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না। এই ভবনটাকে আমরা অনেক আগে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছিলাম। ভবনের বৈদ্যুতিক সংযোগের তারগুলো এলোমেলো অবস্থায় ছিল। এ কারণে আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে যায়। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। আগুনে কী পরিমাণ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রশ্নের জবাবে কাজী নজমুজ্জামান বলেন, আমরা দুইটা দোকানের শাটার খুলে আগুন পেয়েছি। তবে, কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে। হতাহতের কোনো ঘটনা আছে কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, না কোনো হতাহত নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম