ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুন্দরবনে মাছ ধরায় ৮ জেলে আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মে, ২০২৩,  5:31 PM

news image

নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের মান্দারবাড়িয়া খালে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় জেলেদের ব্যবহৃত দু’টি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৪ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৩ মে) ওই খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ আলী, একই এলাকার আক্কেল আলীর ছেলে শফিকুল ইসলাম, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আল আমিন, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান, রশিদ গাজীর ছেলে নুরুজ্জামান। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ফজর আলী। এ কে এম ইকবাল হোসেন জানান, মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত জেলেদের বন আইনে মামলা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম