ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

সুন্দরগঞ্জের কাঁচা রাস্তা গুলো ব্যবহারের অযোগ্য

#

১৭ সেপ্টেম্বর, ২০২২,  9:04 PM

news image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গত এক সপ্তাহ ধরে অবিরাম বর্ষন এবং বেপরোয়াভাবে পাওয়ার টিলার চলাচলের কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার কাঁচা রাস্তাগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিটি কাঁচা রাস্তা গর্তে পানি জমে হাটু ও গিটা কাঁদায় পরিণত হয়েছে। সে কারণে সকল প্রকার যাবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। রাস্তাগুলোর এ অবস্থা হওয়ার কারণে অনেকে  বাড়ি হতে বের হতে পারছে না। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা। বিশেষ করে মোটর সাইকেল, বাইসাইকেল, অটো ভ্যান, রিক্সা, ঘোড়ার গাড়ি, অটোবাইক চলাচল অত্যন্ত দূরহ্ ব্যাপার হয়ে দাড়িছে।

উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের হাবিবুল্লাহ সরকার জানান, চাঁদের মোড় হতে কলেরকুয়া জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পরেছে। দীর্ঘদিন থেকে সংস্কার ও মেরামত না করার কারণে অসংখ্য খানা খন্দে ভরে উঠেছে রাস্তাটি। বৃষ্টির পানি গর্তে জমে হাটু কাঁদায় পরিনত হয়েছে। বর্তমানে রাস্তাটি দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অনেকে হাট বাজার করতে পারছে না।  বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্  জানান, দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা সংস্কার ও মেরামতের জন্য কাজ না থাকায় কাঁচা রাস্তাগুলোয় মাটির কাজ করা হচ্ছে না। সে জন্য বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে কাঁদা ও গর্তের সৃষ্টি হয়েছে। বরাদ্দ আসলে কাজ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম