ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুনামগঞ্জে স্বপ্ন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৪,  4:53 AM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : স্বপ্ন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার এর উদ্যোগে  সংগঠনের প্রতিষ্ঠাতা দুই বন্ধু আমেরিকা প্রবাসী মো: দিলোয়ার ও সৌদি প্রবাসী সাহাজ উদ্দিন এর   অর্থায়নে রোজাদার অসহায় ২০০টি পরিবারের   মধ্যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী সহ ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়ন এর উমেদ শ্রী বাজারে সায়েম সুপার মার্কেটে ইফতার পূর্ববর্তী সময়ে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো: নুর নবী, সালেক আহমদ, নারী নেত্রী চম্পা বেগম, মঈনুল মিয়া, সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আ.লীগ সভাপতি আ: রহিম তালুকদার, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, নেছার উদ্দিন, সৌদি প্রবাসী রাসেল আহমদ, নোমান হাসান খাঁন, তোফাজ্জল হোসেন সুমন, সায়েম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে স্বপ্ন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা, তাদের এই কাজকে আমরা সম্মান করি, এই মহতী কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সফলতা কামনা করি। স্বপ্ন সমাজ উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি  সৌদি প্রবাসী মো: রুকন উদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক কয়সর আহমদ ইমন বলেন অসহায় মানুষের পাশে সংগঠনটি  সবসময় কাজ করে যাচ্ছে এই কাজ অব্যহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম