ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুলাই, ২০২৩,  11:05 PM

news image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ৩০ জন।সোমবার (১০ জুলাই) শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসনাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)। জানা গেছে, রোববার (৯ জুলাই) বিকেলে হাসনাবাদ গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার এই দুই পক্ষের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সরাইমরল পক্ষের নুরুল হক ও বাবুল মিয়া নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে মালাদার পক্ষের শাহজাহান মিয়া নামে আরেকজন ছাতক কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম