ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৩,  10:44 PM

news image

সুনামগঞ্জে ঢলের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ ও স্থানীয় ইউপি সদস্য মহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল আহমেদের মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) ও ছেলে রবিন (৪)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি কিত্তার (ছোট হাওর) মাঝখানে। বাড়ির কাছাকাছি পানি চলে আসায় তারা তাদের নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাচ্ছিল। পুরাতন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মূল সড়কে উঠার জন্য ছোট একটি নৌকায় উঠে তিন ভাই-বোন। কিছু দূর যাওয়ার পর ভারী বৃষ্টি এবং বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ডুবে মারা যায়। সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে যায়। তবে আমরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম