ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিক-আপের ধাক্কা নিহত ৩, আহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৪,  8:17 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলার ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাছবাহী পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আ: করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো: নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: আসাব উদ্দিন (৫০)। ছাতক থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত ১ জনকে স্থানীয় কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়াও জানা যায় অন্য দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম