ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুনামগঞ্জে আইডিইবি"র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৩,  11:04 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এ প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) সুনামগঞ্জ  জেলা শাখার উদ্যোগে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার  (১৬নভেম্বর) সকালে জেলা শহরের  শিক্ষা প্রকৌশল প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও বর্ণঢ্য শোভাযাত্রা  অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় জাতীয় পতাকা উত্তলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান নয়ন। প্রধান অতিথির বক্তব্যে মো: কামরুজ্জামান নয়ন   বলেন ডিপ্লোমা প্রকৌশলীদের হাত ধরেই দেশের অবকাঠামগত উন্নয়ন হচ্ছে। দেশকে সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে এবং উন্নত দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। ডিপ্লোমা প্রকৌশলীগণ যেভাবে রাজধানী থেকে শুরু করে দেশের মফস্বল অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে দেশকে এগিয়েনিয়ে যাচ্ছেন তাতে আমি বিস্মিত। এসময় বক্তব্য রাখেন,আইডিইবি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম সিকদার, সহ সভাপতি, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম