ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুদান সংকটে ২ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ

#

১৩ আগস্ট, ২০২৩,  5:29 PM

news image

সুদানের সংঘাত ২ কোটির বেশি মানুষকে তীব্র ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) নামের সংস্থাটি। সংস্থাটি বলেছে, এই ২ কোটির মধ্যে ৬৩ লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করছে। সুদানে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর এডি রো বলেন, সুদানের জনসংখ্যার প্রায় ৪২ শতাংশকে ক্ষুধার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬৩ লাখ সুদানিকে আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) ৩ বা ৪ শ্রেণির ক্ষুধার্ত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তারা দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে আছেন। তিনি বলেন, গত এপ্রিলের মাঝামাঝি থেকে সংঘাত ছড়িয়ে পড়তে থাকে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠেছে। খাদ্যসহায়তা পৌঁছানো এখন আরো চ্যালেঞ্জিং এবং জরুরি হয়ে উঠেছে। স্থানীয় চিকিত্কদের মতে, এপ্রিলের মাঝামাঝি থেকে সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত সুদান। এই সংঘাতে ৩ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। নিরাপত্তাহীনতার মুখে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ডেপুটি প্রতিনিধি অ্যাডাম ইয়াও সুদানের খাদ্য-নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইয়াও বলেন, সুদান জুড়ে ২ কোটি ৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। এই পরিস্থিতি সুদানকে গ্রহের সবচেয়ে খাদ্য নিরাপত্তাহীন দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম