ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সুজানগরে নিয়ন্ত্রণহীন লরির চাপায় ২ যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২৪,  4:48 PM

news image

পাবনার সুজানগর উপজেলায় নিয়ন্ত্রণহীন তেলবাহী লরির চাপায় দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত ৮টার দিকে সুজানগর থানার সামনের মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। নিহতরা হলেন, সুজানগর পৌর এলাকার চর সুজানগরের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত বক্কর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪০)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে সুজানগর থানার সামনের মোড়ে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই দুই যুবক। এ সময় সুজানগর বাজারের দিক থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি। ট্রাকটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। লরিটি আটক করা হলেও ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম