ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করলো জান্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৪,  8:15 PM

news image

মিয়ানমারের জান্তা সরকার দেশটির সাজাপ্রাপ্ত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে গৃহবন্দি করেছে। কারাগার থেকে সরিয়ে নিয়ে তাকে গৃহবন্দি করা হলো। বুধবার এ কথা জানিয়েছে এএফপি। পৃথকভাবে দেশটির সামরিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, গরম আহাওয়ার কারণে দেশটির বয়স্ক কারাবন্দীদের ‘প্রয়োজনীয় যত্ন’ নেওয়া হচ্ছে। মিয়ানমারের গণমাধ্যমকে মেজর জেনারেল জাও মিন তুন বলেন, ‘যখন থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, শুধু সুচি নন, বরং কারাগারের ওই সব বন্দি- যাদের এই সময়ে সুরক্ষা প্রয়োজন, বিশেষ করে বয়স্ক বন্দিদের সুরক্ষায় আমরা কাজ করছি। যাতে তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা যায়।’এক্ষেত্রে ৭৮ বছর বয়সী নোবেল বিজয়ীর ক্ষেত্রে এমন পদক্ষেপ সাময়িক বা সাজা হ্রাসের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওই দিনই সুচিকে বন্দি করা হয়। অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও বিশ্বনেতারা এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতারা বার বার সুচিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম