ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  9:22 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক গ্রামপুলিশ সদস্য। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান  জানিয়েছেন, পোনাবালিয়া গ্রামের গ্রামপুলিশ জাহাঙ্গীর হোসেন এই মামলা করেছেন। পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

সে ঘটনায় ৪২ জন মারা গেছে। আহত হয়েছে অনেক। এদিকে, অজ্ঞাত ২৭ জনকে গণকবর দেয়া হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পোটকাখালী গণকবরে তাদের দাফন করা হয়। এর আগে বরগুনা সার্কিট হাউজ মাঠে বেলা ১১টার কিছু পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অজ্ঞাত ৩০ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আরও তিনজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ওই তিনজনের কফিন স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম