ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

সুইডেনে বারবার কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৩,  9:32 PM

news image

সুইডেনে বারবার পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে নিন্দা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইডেনে পবিত্র কোরআনের প্রকাশ্যে অবমাননার আরেকটি ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের ইসলামফোবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তির বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে। এর আগেও সুইডেনের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ নিন্দা জানিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে ঢাকার সুইডিশ দূতাবাসের কূটনীতিককে তলবও করা হয়েছিল। এরপর গত ২০ জুলাই সুইডেনে আবারো কোরআনের অবমাননা করা হয়েছে। এ ঘটনায়ও নিন্দা জানিয়ে বিবৃতি দিল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম