ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সুইং স্টেটগুলোতে ট্রাম্পের থেকে এগিয়ে কমলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  4:58 PM

news image

মার্কিন নির্বাচন শেষে দুই ঘণ্টা হলো ভোট গণনা শুরু হয়েছে। খবর অনুসারে, সুইং (দোদুল্যমান) স্টেটগুলোতে  লড়াইয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কমলার পরেই । হ্যারিস পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় শক্তিশালী অবস্থানে। তবে এখনও নেভাদা ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল ঘোষণা হয়নি। সুইং স্টেট ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত। সেখানকার ফলাফল নির্বাচনে জয়ের চাবিকাঠি হিসেবে কাজ করে। সাধারণত এই রাজ্যগুলোতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রায় সমান সমর্থন থাকে। যার ফলে এখানকার ভোটারদের সিদ্ধান্তই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে। এই বছর নির্বাচনে সুইং স্টেটগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া (১৯ ইলেকটোরাল ভোট), মিশিগান (১০), জর্জিয়া (১৬), উইসকনসিন (১০), নর্থ ক্যারোলিনা (১৬), নেভাদা (৬) ও অ্যারিজোনা (১১)। হোয়াইট হাউসে প্রবেশের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট। সর্বশেষ গণনায় ট্রাম্প ১৭৭ ভোটে এগিয়ে আছেন। হ্যারিস পেয়েছেন ইলেকটোরাল ৯৯ ভোট। এক্সিট পোল অনুযায়ী, এই নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল গণতন্ত্রের অবস্থা, অর্থনীতি ও গর্ভপাত। সিবিএস নিউজের এক জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে প্রায় ৬ জন ভোটার গণতন্ত্রের পরিস্থিতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখেছেন, এরপর অর্থনীতি ও গর্ভপাতের প্রশ্নে ভোটারদের মনোযোগ কেন্দ্রীভূত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম