ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

সীমান্তে ৩০০ পরিবারকে সরিয়ে নেয়ার চিন্তাভাবনা প্রশাসনের

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২২,  4:17 PM

news image

মিয়ানমার অংশে উত্তেজনার কারণে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত থেকে স্থানীয় ৩০০ পরিবারের প্রায় দেড় হাজার সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন প্রশাসনের উচ্চপর্যায়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাঙ্গীর আজিজ জানান, সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন তুমব্রু, ঘুমধুম, হেডম্যান পাড়া, ফাত্রা ঝিরি, রেজু আমতলী এলাকায় বসবাসকারী এসব পরিবারের প্রায় দেড় হাজার বসবাসকারীদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান,

বৈঠকে জানানো হয় ঘুমধুম ইউনিয়নে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। এ ছাড়া স্কুলগুলোতেও থাকার কোনো পরিবেশ নেই। এ পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তবে সীমান্তঘেঁষা বসবাসকারী পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যে দিন কাটছে বলে ওই এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। টহলও বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনদের ছাড়া বহিরাগত লোকজনদের সীমান্ত এলাকায় যাতায়াত করতে দিচ্ছে না বিজিবি। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে শনিবার জরুরি একটি কোর কমিটির বৈঠক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বসবাসকারীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম