ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৩,  9:10 PM

news image

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের তেলাঞ্জি নামক স্থানে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে সারী নদীর ১৩০১ নং মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় খাসিয়াদের গুলির পর একজন পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর মারা যান। স্থানীয়রা জানান, চোরাকারবারি মনে করে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। গুলিতে আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)। গুলির পর রুবেল পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।  আহত অপর দুইজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম