ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:10 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে। কোস্ট গার্ড, পুলিশকে সতর্ক করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) মিয়ানমার ইস্যুতে বিজিবি মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার বর্ডার পুলিশের ১৪জন আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে। তাদের আটক রেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে। শিগগিরই ফেরত যাবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া বর্তমান পরিস্থিতির জন্য দেরি হতে পারে। সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না। তবে সরকারি বাহিনীর কেউ আত্মরক্ষার্থে আশ্রয় চাইলে কিছু করার থাকে না।  মন্ত্রী বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখছি। মর্টারশেল আমাদের সীমানার ভেতর পড়েছে, কেউ আহত হননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম