ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

সীতাকুণ্ডে বিস্ফোরণে বাতাসে ছড়িয়েছে ঝাঁঝালো গন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২২,  5:25 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে আগুন ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন একজন স্থানীয় গণমাধ্যমকর্মী। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বিএম ডিপোতে আমদানি হয়ে আসা ও রপ্তানিমুখী প্রচুর মালবাহী কনটেইনার ছিল। এসব কনটেইনারের মধ্যে রাসায়নিক পদার্থও ছিল। এদিকে, সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে জানানো হয়েছে—স্থানীয় ফায়ার সার্ভিসের দলনেতাসহ তিন জন কর্মী নিখোঁজ রয়েছেন। শনিবার রাত ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে শুরুতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিপোতে এখনও আগুন জ্বলছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম