ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সীতাকুণ্ডে বিস্ফােরণ : মৃতের সংখ্যা বেড়ে ৭

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৩,  4:30 PM

news image

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফােরণের ঘটনায় চিকিৎসাধীন প্রবেশ লাল শর্মা (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাত। রোববার (৫ মার্চ) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবেশ লাল শর্মা (৫৫) সীতাকুণ্ডের ভাটিয়ারির ৬নম্বর ওয়ার্ডের মৃত মতিলাল শর্মার ছেলে। তিনি সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের অপারেটর ছিলেন।

লাল শর্মার ছোট ভাই নয়ন লাল শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে মুমূর্ষু অবস্থায় চমেকে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাতে মৃত্যু হয়। শনিবার (৪ মার্চ) বিকেলে কদমরসুলপুরের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকায় ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো। এতে হতাহতের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে সর্বশেষ নিহত সেলিম রিছিলের মরদেহ হস্তান্তর করা হয়। নিহত ছয়জনের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ১৮ জনকে সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম