ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সীতাকুণ্ডে দুর্ঘটনার শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

#

১১ ফেব্রুয়ারি, ২০২৪,  10:23 PM

news image

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস। যদিও সেই টিম বাসে স্কোয়াডের কোনো ক্রিকেটার ছিলেন না। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জামাদি। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাসে করে ক্রিকেটারদের সরঞ্জাম পাঠানো হয়েছিল।  চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ জানিয়েছে, সীতাকুণ্ডে একটি লরির সঙ্গে ধাক্কা লেগেছে ফ্র্যাঞ্চাইজিটির বাসের। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। বাসটির সম্মুখভাগের অংশ দুমড়েমুচড়ে গেছে। সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। গতকাল ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা। নিজেদের মাঠে আগামী মঙ্গলবার কুমিল্লাকে মোকাবিলা করবে স্বাগতিকরা। ঢাকা পর্বের শেষ তিন ম্যাচের দুটিতে হারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘুরে দাঁড়াতে চায় ঘরের মাঠে ফিরে। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম