ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

সীতাকুণ্ডে ট্রাক চাপায় চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৪,  4:55 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে মো. ফারুক (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক ঢাকার কেরানীগঞ্জের আলিমুদ্দিনের ছেলে। শুক্রবার এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন চালক ফারুক। হঠাৎ জগটি (গাড়ি তুলে রাখার যন্ত্র) সরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ বলেন, সড়কের পাশে ট্রাকের নিচে জগ লাগিয়ে মেরামতের কাজ করছিলেন ফারুক। হঠাৎ করে জগটি পজিশন থেকে সরে গেলে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম