ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সীতাকুণ্ডে আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  8:07 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে পোড়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি  হওয়া রোগীদের দেখতে এসে হাসপাতালের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন এ কথা বলেন। এর আগে রোববার (৫ জুন) ডাঃ সামন্ত লাল সেন জানান, বিস্ফোরণে দগ্ধরা কেউ শঙ্কামুক্ত না। সবার শ্বাসনালী পুড়ে গেছে। চট্টগ্রাম থেকে কোনো রোগীকে যদি ঢাকায় স্থানান্তর করতে হয় তাহলে তার ব্যবস্থা করা হবে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ৩৬ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। ফলে আতঙ্ক কাটেনি কারও। অবশ্য আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ডিপোর পশ্চিম পাশের যে কটি কনটেইনার আছে, সেগুলো এখনো জ্বলছে। সেখানে রাসায়নিক না থাকলে আগুন হয়তো আর ছড়াবে না। কিন্তু রাসায়নিক থাকলে নতুন বিস্ফোরণের আশঙ্কা আছে। কিন্তু সেখানে রাসায়নিক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এখন পর্যন্ত নিহত ৪৯ জনের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত হয়নি এমন ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করতে শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকাল সাড়ে ৯টায় ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম