ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থা গুরুতর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  5:16 PM

news image

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ পুলিশ কর্মকর্তা, ফায়ার ফাইটারসহ ১৪ জনকে ভর্তি করা হয়েছে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (৫ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ড থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাতজনকে বহনকারী সামরিক হেলিকপ্টার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছায়। এদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসকর্মী। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানায় সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর। এরপর অ্যাম্বুলেন্সে করে আহতদের নেয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দগ্ধদের অবস্থা গুরুতর বলে জানান ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। এদিকে, রোববার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যায়। পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার (৬ জুন) এ প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল চট্টগ্রাম মেডিকেলে যাবে। সীতাকুণ্ডে আহত রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে এবং দিকনির্দেশনা দিতে ডা. সামন্তলাল সেনসহ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেদায়েত হোসেন ও সহকারী অধ্যাপক হোসেন ইমাম চট্টগ্রামে যাবেন। এদিকে অগ্নিকাণ্ডের ৩৬ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপোতে আগুন জ্বলছিল, উঠছিল ধোঁয়া। অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা। সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম