ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিসি ক্যামেরা স্থাপনে মাদ্রাসা ভোটকেন্দ্রগুলোর তালিকা চেয়েছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৬,  10:34 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোর সঠিক তালিকা জরুরিভাবে চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। নির্বাচনী প্রস্তুতি হিসেবে এসব মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে কেন্দ্রগুলোর নাম, সংখ্যা ও ঠিকানা জানতে চাওয়া হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবারের মধ্যে সংশ্লিষ্ট সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এই তালিকা ই-মেইলে জমা দিতে হবে। সম্প্রতি, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আগের দিনের একটি স্মারককে অনুসরণ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য এমন মাদ্রাসাগুলোর তালিকা ও সংখ্যা জরুরিভাবে ১১ জানুয়ারির মধ্যে buddu9087@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। এই প্রক্রিয়ায় সমন্বয়ের জন্য জেলা শিক্ষা অফিসারদেরও অনুলিপি পাঠানো হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম