ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিলেটে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৫,  4:58 PM

news image

সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটি লাইনচ্যুতির পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দু’টি ট্রেন ছেড়ে যায় বলে জানিয়েছেন রেলওয়ে থানা সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস। এর আগে দুর্ঘটনার পর সিলেট রেলস্টেশনের ম্যানেজার মো. নরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে তেলবাহী ট্রেনটির চাকা লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম