ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২২,  4:17 PM

news image

ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।  সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন পূর্ব সাতজনি গ্রামের জুবের আহমদ, তার স্ত্রী সুমি বেগম, তাদের পাঁচ বছরের শিশু সন্তান শফি আহমদ ও ওই পরিবারের সদস্য মাওলানা রফিক আহমদের স্ত্রী সামিরা বেগম। হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান।  স্থানীয় সূত্র জানায়, সাতজনি গ্রামে পাহাড় কেটে অনেকেই বাড়িঘর নির্মাণ করেন। এর মধ্যে ওই পরিবারও পাহাড় কেটে বাড়ি করেন। গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড় ধসে একটি কাঁচাঘরের উপর মাটি পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ঘরের বাসিন্দা একই পরিবারের চারজনের মৃত্যু হন। আহতাবস্থায় স্থানীয়রা ৬ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  পাহাড় ধসে চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক মো. মনিরুজ্জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম