ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশু-নারীসহ দগ্ধ ৫ জন জাতীয় বার্নে

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৫,  10:25 PM

news image

সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদেরকে। দগ্ধরা হলেন—পারভেজ (৩৮), তার স্ত্রী ফারজানা (২৮), তাদের দুই সন্তান মোহাম্মদ (৬) ও মারওয়ান (২) এবং আত্মীয় হেনা (২৮)। রোববার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শনিবার রাতে সিলেট থেকে একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারজানার ১০ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিক থাকায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন ও এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্নে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম