ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিলেটের হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২২,  3:51 PM

news image

ছবি : সংগৃহীত

সিলেটের লালদীঘির পাড় হকার্স মার্কেটের আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ সময় নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর আগে ডিউটি অফিসার মামুন পারভেজ জানান, সোমবার (২ মে) রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এদিকে, সিলেট কোতয়ালী থানার এক পুলিশ অফিসার বলেন, আমরা রাতের ডিউটি করার সময় ওয়্যারলেসের মাধ্যমে খবর পাই যে সিলেট হকার্স মার্কেটের ৫ নং গলিতে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে আসি এবং ফায়ার সার্ভিসের কয়েকটি টিম যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে চলে আসে। তিনি জানান, এই গলিতে শুকনা কাপড়, সিল্কের কাপড়ের দোকান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এদিকে, মার্কেটে আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম