ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিলসের বোলিং জাদুতে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৬,  4:56 PM

news image

জেইডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৯০ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ আব্বাসের ফাইফারে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত পাকিস্তানকে মাত্র ১২০ রানে অলআউট করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

তারুবা টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২১১ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে শুরু থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

পাকিস্তানের হয়ে সবচেয়ে বড় প্রতিরোধ গড়েন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটার ১০৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। তবে দশম উইকেটে বাবর আজম ও মোহাম্মদ আব্বাসের ৪৯ রানের জুটিই ছিল পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি।

বাবর ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাস। রিজওয়ান করেন ১১ রান, আর আব্বাসের ব্যাট থেকে আসে ২৩ রান। বাকি আট ব্যাটারই দশ রানের আগেই সাজঘরে ফেরেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেইডেন সিলস। তিনি ৫টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস দুটি করে এবং শামার জোসেফ একটি উইকেট নেন।

এর আগে চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ১২৬ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে স্কোরবোর্ডে আরও ৫৫ রান যোগ করে তারা অলআউট হয়। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য দাঁড়ায়। 

কিন্তু ১২০ রানেই পাকিস্তান গুটিয়ে যাওয়ায় ৯০ রানের বড় জয় পায় উইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম