ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিরিয়ায় আসাদ ও তার সহযোগীদের বিচার কার্যক্রম শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  5:00 PM

news image

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদ ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রমের প্রথম শুনানি আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন। আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। তবে তাদের এক আত্মীয় ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয় দামেস্ক থেকে এএফপি জহানায়, শুনানি শুরু করে বিচারক ফখর আল-দীন আল-আরিয়ান বলেন, ‘আজ আমরা সিরিয়ায় অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ার প্রথম বিচার কার্যক্রম শুরু করছি।’ তিনি বলেন, ‘এতে হেফাজতে থাকা এবং আদালতে উপস্থিত একজন আসামির পাশাপাশি বিচার থেকে পালিয়ে যাওয়া আসামিরাও অন্তর্ভুক্ত রয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে এক বিচারিক সূত্র এএফপিকে জানায়, এ কার্যক্রমের মাধ্যমে আসাদ, তার ভাই এবং নাজিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে বিচার শুরুর প্রস্তুতি শুরু হলো। ২০২৫ সালের জানুয়ারিতে আসাদ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া নাজিবকে দামেস্কের আদালতে ডোরাকাটা কারাবন্দির পোশাকে হাজির করা হয়। তিনি এর আগে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সিরিয়ার রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। ২০১১ সালে ওই দারাতেই সিরিয়ার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমন-পীড়ন ও গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি পৌঁছে গেলে আসাদ মস্কোতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটে। রোববারের শুনানিতে বিচারক নাজিবকে জিজ্ঞাসাবাদ করেননি। শুনানিটি ‘প্রস্তুতিমূলক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া’ নিয়েই সীমাবদ্ধ ছিল। বিচারক আগামী ১০ মে দ্বিতীয় শুনানির তারিখ ঘোষণা করেন। বিচারিক সূত্রটি জানায়, সরাসরি উপস্থিত থেকে যাদের বিচার হবে, তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আরেক আত্মীয় ওয়াসিম আল-আসাদ, সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরুদ্দিন হাসসুন এবং সাম্প্রতিক মাসগুলোতে নতুন কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম