ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নিহত বেড়ে শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৩,  5:08 PM

news image

সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন বলে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে সরকার নিয়ন্ত্রিত হোমস শহরে এ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠন’কে দায়ী করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকালের দিকে এই হামলার ঘটনা ঘটে। সরকারি বার্তা সংস্থা সানা প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহর হোমসে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সামরিক একাডেমির স্নাতক অনুষ্ঠানে হামলা করেছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন নারী। এ ছাড়া অন্তত ১২০ জন আহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ান স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, প্রাথমিকভাবে ছয় নারী, ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং প্রায় ২৪০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার। এদিকে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে জানিয়ে সামরিক বিবৃতিতে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম